Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

দর্শক নন্দিত অমির ‘ভাইরাল গার্ল’

‘সে নো টু অনলাইন হ্যারেসমেন্ট’ এ স্লোগান নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভাইরাল গার্ল’। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও মনোজ প্রামাণিক।

বৃহস্পতিবার লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে নাটকটি। প্রকাশের পর ‘বাংলা নাটক’ গ্রুপসহ বিভিন্ন মাধ্যমে আলোচনায় এটি। বাস্তবধর্মী গল্পের এ নাটকটি লুফে নিয়েছেন দর্শকরা। কমেন্টস বক্সের মন্তব্যই তার প্রমাণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রল, নেগেটিভ কিছু ছড়ানোর প্রতিক্রিয়া কী হতে পারে সেটাই গল্পে তুলে ধরেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

সংশ্লিষ্ট খবর

Back to top button