Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

৭ নায়ককে নিয়ে ৭ নির্মাতার ৭ গল্পে এক নায়িকা

‘রণযোদ্ধা’ ছবিতে নায়ক ৭ জন, পরিচালকও ৭ জন কিন্তু নায়িকা একজন! বিগ বাজেটের এ ছবির উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। প্রযোজক সাকিব সনেট ছবির বিষয়টি নিশ্চিত করেছেন।

মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭ বীরশ্রেষ্ঠ ও একজন বীরাঙ্গনাকে নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ইতোমধ্যে এর নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে ববি হক। আর সাত বীরশ্রেষ্ঠর ভূমিকায় অভিনয়ের জন্য আলোচনা চলছে ঢালিউডের শীর্ষ ৭ নায়কের সঙ্গে। এর মধ্যে আছেন শাকিব খান।

একই কাহিনিতে সাত বীরশ্রেষ্ঠের ৭টি গল্প সমান্তরালভাবে ছবিতে দেখানো হবে। ৭ জন পরিচালক এই গল্পগুলো শুট করবেন। অনেকটা ভারতের ‘কারগিল’ ছবির মতো এটির গল্পবিন্যাস দেখানো হবে।

ছবিটির ৭ জন পরিচালক হলেন কাওসার আহমেদ, সানী সানোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সাকিব সনেট, কামরুল রিফাত ও রাইসুল ইসলাম অনিক।

সংশ্লিষ্ট খবর

Back to top button