
‘বিগ বস’ তারকা রাখি সাওয়ান্তয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন রুবিনা। ‘স্বস্তার বিনোদন বন্ধ করুক রাখি’ এমন দাবিও করেছেন রুবিনা।
রাখির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে রুবিনা জানালেন, রাখির দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছেন তার স্বামী অভিনব শুক্লা। অভিযোগ ,অভিনেতা অভিনব শুক্লার প্যান্টের দড়ি টেনে খুলে দিয়েছেন রাখি।
‘বিগ বস’ ঘরে এমন ঘটনায় উত্তাল সোশাল মিডিয়া। নেটিজেনদের দাবি, একজন পুরুষকে যৌন হেনস্থা করা হচ্ছে। এ সব সস্তা বিনোদন বন্ধ করা হোক। একই সঙ্গে টুইটারে ট্রেন্ড শুরু হয়েছে হ্যাশট্যাগ ‘হিটু’।
এর আগেও একাধিকবার অভিনবের কাছে নানা আবদার করেন রাখি। অভিনবের হাতে শাড়ি পরা থেকে শুরু করে তার সন্তানের মা হতে চাওয়া, কিছুই বাদ দেননি রাখি। এমনটাই জানান অভিনবের স্ত্রী রুবিনা। আর বিনোদনের খাতিরে এসব সহ্য করেছেন বলেও দাবি তার। তবে এই ধরনের বিনোদন চলতে থাকলে ‘বিগ বস’র বাড়ি ছাড়তে প্রস্তুত অভিনব।



