Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

সাইফদের জিভ কাটতে ১ কোটি টাকা উপহার ঘোষণা

দেবতার অপমানের প্রতিশোধে ওয়েব সিরিজের কলাকুশলীদের জিভ কেটে আনতে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলেন ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন কর্ণি সেনা। নতিস্বীকার করে, দৃশ্য ছেঁটেও লাভ হয়নি সাইফ আলী খান অভিনীত ‘তাণ্ডব’এর।

বেশ কয়েকদিন ধরে ভারতজুড়ে ওয়েব সিরিজ বিতর্কের রেশ যেন কিছুতেই থামছে না। পরিচালক আলি আব্বাস জাফরের ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে চলছে তাণ্ডব। বিতর্ক থামছেই না। বরং দিনদিন এই বিতর্কে তেল-ঘি ঢালা হচ্ছে নানা মন্তব্যে। সেই তালিকায় এবার যোগ দিলেন মহারাষ্ট্র কর্ণি সেনা প্রধান অজয় সেঙ্গার।

ভারতের কট্টরপন্থি হিন্দু সংগঠন কর্ণি সেনার নেতা অজয় সেঙ্গার হুমকির সুরে বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সাইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ সিরিজের যে শিল্পীরা হিন্দু দেবতাকে অপমান করেছেন, তাদের জিভ কেটে আনলে ১ রুপি টাকা পুরস্কার দেব।’

ওদিকে ইতিমধ্যেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে, উত্তরপ্রদেশ পুলিশ যা পদক্ষেপ নেবেন, তাতে তারা সবরকম সাহায্য করবেন। সেই প্রেক্ষিতেই মুম্বাইতে পৌঁছে যোগী আদিত্যনাথের পুলিশ ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফরের বাড়িতে হানা দেয়। এর পাশাপাশি তাকে আইনি নোটিসও পাঠায়।

এ বিতর্কে নির্মাতাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি, লখনউ-এর হজরতগঞ্জ কোটওয়ালিতে ‘তাণ্ডব’ নির্মাতাদের বিরুদ্ধে একটি এফআইআর হয়। যাতে আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান, পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা, চিত্রনাট্যকার গোরব সোলাঙ্কির নাম রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button