Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনটলিউড

টলিউডেও প্রযোজনায় জয়া

এবার টলিউডে প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে, প্রযোজক হিসেবে বাংলাদেশে ইতিমধ্যেই কাজ করেছেন তিনি। তাঁর প্রযোজনা সংস্থা ‘সি ফর সিনেমা’র ব্যানারে তৈরি ‘দেবী’ সিনেমার জন্য দেশের সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

প্রযোজনায় এসেও নিজের ওপরই আস্থা রাখতে চাইছেন তিনি। অর্থাৎ এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান স্বয়ং। নতুন এই সিনেমাতে জয়া ছাড়াও কাজ করার কথা রয়েছে বাংলাদেশের আর এক জনপ্রিয় অভিনেতার। টলিউড থেকে অভিনয় করবেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার প্রমুখ।

টলিউডের এই নতুন সিনেমাটির নাম যদিও এখনও ঠিক হয়নি। সিনেমাটি পরিচালনা করবেন সৌকর্য ঘোষাল। সৌকর্যের ছবিতে সবসময় একটা ট্যুইস্ট থাকে। এই সিনেমাতেও তার ব্যতিক্রম হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই শুরু হবে এই সিনেমার শ্যুটিং।

এখানে এক ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন জয়া। তার ধূসর অতীত রয়েছে। এই অতীত জীবন এক রোগী জেনে ফেলায় তাকে হত্যা করে সে। এরপর তার পথের কাঁটাদেরও ধীরে ধীরে সরিয়ে ফেলতে উদ্যত হয়। এই নিয়েই টানটান সিনেমা।

সংশ্লিষ্ট খবর

Back to top button