
এবার বলিউড মাতাতে আসছে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফ। বলিউডে প্রথম সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি। তার নতুন সিনেমা ‘সুস্বগাতম খুশামদীন’-এর। এই সিনেমায় তার সঙ্গে নায়কের ভূমিকায় দেখা যাবে পুলকিত সম্রাটকে। ইতিমধ্যে একটি নাচের সিকোয়েন্সের শ্যুট হয়েছে।
ইসাবেলা কাইফ ১৪ বছর বয়সে মডেলিং শুরু করেন। ২০১৩ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর যৌথ প্রযোজনায় নির্মিত মম সিনেমায় রোসিলিন চরিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। ২০১৯ সালে টাইম টু ড্যান্স চলচ্চিত্রে একজন বলরুম ল্যাটিন নর্তকীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে অভিষেক ঘটান।
এর আগে বহুবার তার ভিডিও ভাইরাল হওয়া থেকে সালমানের সঙ্গে খুনসুটি সব কিছুই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সালমান তো সব সময় ইসাবেলের প্রশংসা করেন।
সম্প্রতি, ক্যাটরিনার সঙ্গে বিভিন্ন পার্টিতে ইসাবেলকে যেতে দেখা গিয়েছে। সেসব পার্টিতে তাক লাগিয়ে দিয়েছেন দুই বোন। এবার পর্দায় ইসাবেলের তাক লাগানোর পালা।



