Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

আ. লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সুইটি ও ঊর্মিলা

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন অভিনেত্রী তানভীন সুইটি ও ঊর্মিলা শ্রাবন্তী কর। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা। রোববার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন। তবে কমিটির তালিকা প্রকাশ পায় মঙ্গলবার (১৯ জানুয়ারি)।

সুইটি বলেন, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। চেষ্টা করব আমি। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ধীরে ধীরে কখন যে এই রাজনীতির স্রোতে ঢুকে গেছেন তিনি তা নিজেই বুঝতে পারেননি। এছাড়া আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে তিনি নিয়মিত দলটির বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে আসছেন। এখন দেশের নারীদের উন্নয়নে নিজের শতভাগ দেওয়ার সময়।

তানভীন সুইটি নব্বই দশকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৫ সালে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেত্রী সুইটির যাত্রা শুরু। পরবর্তীতে প্যাকেজ নাটকের ট্রেন্ড শুরু হলে টিভি নাটকে নিয়মিত হন তিনি। ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র বিপরীতে ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করে প্রশংসা পান সুইটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

অন্যদিকে, ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি আমি। শিক্ষাজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয় আছি। আমি আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপ-কমিটি, ৭ম জাতীয় কংগ্রেস ২০১৯ এর সদস্য ছিলাম। তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলাম।

এছাড়া সেখানে আওয়ামী আইন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এবার মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হতে পেরেছি। এমন পদ পেয়ে আমি খুবই আনন্দিত। দেশের নারীদের অগ্রবর্তী করতে আমি সচেষ্ট থাকব।

সংশ্লিষ্ট খবর

Back to top button