Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

চলে গেলেন অভিনেতা মজিবুর রহমান দিলু

বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু আর নেই। আজ (মঙ্গলবার) ভোরে রাজধানী একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনেতা মুজিবুর রহমান দিলু শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে অভিনেতা দিলুর বয়স হয়েছিল বছর ৬৯ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

অভিনয়ের পাশাপাশি দিলু বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দিলুর জন্ম ১৯৫২ সালের ৬ নভেম্বর। টিভি নাটকের আগে থেকেই এই অভিনেতা মঞ্চে অভিনয় করছেন। ১৯৭২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হন।

১৯৭৬ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন। তবে মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। স্ত্রী রানি রহমান, দুই ছেলে অয়ন রহমান, অতুল রহমান ও এক মেয়ে তানজিলা মুজিবকে নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করতেন মুজিবুর রহমান দিলু।

গত বুধবার সকালে মুজিবুর রহমান দিলুর অসুস্থত হয়ে পড়েন। ফুসফুসে সমস্যা ধরা পড়ে। এরপর হাসপাতালে ভর্তি করা ভয়। ভর্তির পরই চিকিৎসক জানিয়েছেন, বাবার বাঁ পাশের ফুসফুস ৭০ শতাংশ আক্রান্ত হয়েছে। আর ডান পাশেরটা ১০ শতাংশ। পরে উন্নত চিকিৎসার জন্য গুলশানের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

ঐদিনই শুক্রবার সন্ধ্যায় আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়। কিন্তু সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে আজ না ফেরার দশে চলে যান দিলু।

সংশ্লিষ্ট খবর

Back to top button