Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৭ জানুয়ারি

করোনার প্রকোপ থাকলেও বিশেষ ব্যবস্থায় সিনেমার সবচেয়ে সম্মানজনক আসর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ এর আসর বসতে যাচ্ছে আগামী ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তবে ৪০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ২৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। প্রতিবার প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পেলেও করোনার কারণে এবার সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হতে যাচ্ছেন শিল্পীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন অনলাইনে।

সাংস্কৃতিক আয়োজনে সিনেমার গানে মঞ্চ মাতাবেন পাঁচ তারকা। এরমধ্যে জুটিবেঁধে আসবেন ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস, সাইমন সাদিক ও মাহিয়া মাহি এবং এককভাবে নুসরাত ফারিয়া। তারা একাধিক গানে নাচ পরিবেশন করবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু ও শেষ হবে সাদিয়া ইসলাম মৌ ও ওয়ার্দা রিহাবের দলের নৃত্য পরিবেশনায়। এছাড়া গান গাইবেন লিজা, ঐশীসহ আরও তিন শিল্পী। দুটি পর্বে ভাগ হয়ে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে। যার দ্বিতীয় ভাগে থাকবে এই সাংস্কৃতিক আয়োজন।

একনজরে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ বিজয়ীদের তালিকা: ২০১৯ সালের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনূর আক্তার সুচন্দা। আজীবন সম্মাননা: মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনূর আক্তার সুচন্দা।

শ্রেষ্ঠ চলচ্চিত্র: ন’ ডরাই ও ফাগুন হাওয়ায়

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: নারী জীবন

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: যা ছিল অন্ধকারে

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: তানিম রহমান অংশু (ন’ ডরাই)

শ্রেষ্ঠ অভিনেতা: তারিক আনাম খান (আবার বসন্ত)

শ্রেষ্ঠ অভিনেত্রী: সুনেরাহ বিনতে কামাল (ন’ ডরাই)

শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা: ফজলুর রহমান বাবু (ফাগুন হওয়ায়)

শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী: নারগিস আক্তার (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ খল অভিনেতা: জাহিদ হাসান (সাপলুডু)

শ্রেষ্ঠ শিশুশিল্পী: নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা) ও আফরীন আক্তার (যদি একদিন)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: মোস্তাফিজুর রহমান ইমন (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ নৃত্যপরিচালক: হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ গায়ক: মৃণাল কান্তি দাস (তুমি চাইয়া দেখো- শাটল ট্রেন)

শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ বেগম (বাড়ির ওই পূর্বধারে- মায়া- দ্য লস্ট মাদার) ও ফাতিমা-তুয যাহরা ঐশী (মায়া, মায়ারে- মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ গীতিকার: নির্মলেন্দু গুণ (ইস্টিশনে জন্ম আমার- কালো মেঘের ভেলা) ও কামাল আবদুল নাসের চৌধুরী (চল হে বন্ধু- মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ সুরকার: প্লাবন কোরেশী (বাড়ির ওই পূর্বধারে- মায়া দ্য লস্ট মাদার) ও তানভীর তারেক (আমার মায়ের আঁচল- মায়া দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ কাহিনিকার: মাসুদ পথিক (মায়া-দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মাহবুব উর রহমান (ন’ ডরাই)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ সম্পাদক: জুনায়েদ আহমেদ হালিম (মায়া- দ্য লস্ট মাদার)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: মোহাম্মদ রহমত উল্লাহ বসু ও ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সুমন কুমার সরকার (ন’ ডরাই)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (ন’ ডরাই)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: খন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)

শ্রেষ্ঠ মেকআপম্যান: রাজু (মায়া- দ্য লস্ট মাদার)

সংশ্লিষ্ট খবর

Back to top button