Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

মুক্তির পর সেন্সর বোর্ডে জমা

মুক্তির পর কোনও ছবি সেন্সরের জন্য জমা পড়লো- ইতিহাসে সম্ভবত এমন ঘটনা প্রথম! বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়লো শাকিব খানের ‘নবাব এলএল.বি’।

১৬ ডিসেম্বর ছবিটির অর্ধেক মুক্তি পায় আই থিয়েটার নামের একটি অ্যাপে। আর বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত সেন্সর সূচি অনুযায়ী ছবিটি আগামী ১৯ জানুয়ারি বিকাল ৪টায় বোর্ড সদস্যরা দেখবেন।

এদিকে, ২৪ ডিসেম্বর রাতে ছবিটির একটি দৃশ্যে পুলিশকে ‘হেয়’ করার অভিযোগে গ্রেফতার করা হয় এর পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে। পুলিশের করা পর্নোগ্রাফি মামলায় দুজনকেই কারাগারে প্রেরণ করেন আদালত। ১১ জানুয়ারি দু’জনেই জামিন পেয়ে মুক্ত হন।

মূলত জামিনের পরই ছবিটি সেন্সরের জন্য জমা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। শাকিব খান অভিনীত ‘নবাব এলএল.বি’ ছবির অন্যান্য চরিত্রে আরও আছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button