Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

১৬ জানুয়ারি পর্দা উঠছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শ্লোগান নিয়ে আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের  ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’-এরআসর। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।

এবারের উৎসবে মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন এবং শিল্পকলার নন্দন মঞ্চে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

উৎসবের অংশ হিসেবে আগামী ১৭-১৮ জানুয়ারি চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। এই কনফারেন্সটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এছাড়া আগামী ১৯ জানুয়ারি দিনব্যাপী একই ভেন্যুতে আয়োজন করা হয়েছে দেশীয় চলচ্চিত্রের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের ভাবনার মিথস্ক্রিয়ামূলক অনুষ্ঠান ‘ওয়েস্ট মিটস ইস্ট’। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে ২০ জানুয়ারি বিকেল ৪টায়।

এই সেমিনারে আসাদুজ্জামান নূর এমপি, বিচারপতি রিফাত আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, ধৃতমান চ্যাটার্জীসহ আলোচিত ব্যক্তিত্বরা অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button