Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

কন্যা সন্তানের বাবা-মা হলেন কোহলি-আনুশকা

মা হয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও শিশু দুজনই সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন স্বামী বিরাট কোহলি।

সোমবার বিকেলে এক টুইট বার্তায় কোহলি লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ বিকেলে আমরা একটি কন্যাসন্তানের বাবা–মা হয়েছি। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাই। আনুশকা ও বাচ্চা দুজনই সুস্থ আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আশা করি, এই সময়ও সবার আন্তরিক সহায়তা পাব।’

এর আগে ভারতীয় এক জ্যোতিষী আগাম জানিয়েছিলেন, আনুশকা কন্যার মা হবেন।

এই দুই তারকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। এটি ছিল ২০১৭ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান। ইতালিতে বিয়ের অনুষ্ঠান শেষে ফিনল্যান্ডে সংক্ষিপ্ত হানিমুন সেরে আসেন এই জুটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button