Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

আসছে ‘জাতিস্মরে’র হিন্দি রিমেক

আবার বড় ঘোষণা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বুধবার সকালে এক টুইটে জাতীয় পুরস্কারজয়ী ‘জাতিস্মর’ ছবির হিন্দি রিমেকের কথা জানালেন।ছবির নাম ‘হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব’।

ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির বদলে হিন্দি ছবিটির প্রধান চরিত্র মির্জা গালিব। আর সেই ছবির জন্য গান লিখছেন শব্দের জাদুকর গুলজার। তাতে সুর দিচ্ছেন এ আর রহমান।

বুধবার একটি স্ক্রিনশট শেয়ার করে টুইটারে সৃজিত লেখেন, মাস কয়েক আগের এই জুম কল আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল যেখানে আমি জাতিস্মরের হিন্দি অ্যাডাপ্টেশনের প্রস্তাব দিয়েছিলাম মায়েস্ত্রো এ আর রহমানকে, হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির বদলে কেন্দ্রীয় চরিত্র মির্জা গালিব।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল সৃজিত পরিচালিত ‘জাতিস্মর’। মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর বাগচি। সেরা সংগীত পরিচালক হয়েছিলেন কবীর সুমন।

সংশ্লিষ্ট খবর

Back to top button