Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনটলিউড

ওটিটি প্ল্যাটফর্মে বছর সেরা জয়া

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ২০২০ সালের সেরা নায়িকা হয়েছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘কণ্ঠ’ ও ‘রবিবার’ ছবির জন্য ‘বেস্ট ফিমেল পারফর্মেন্স অব দ্য ইয়ার (মুভি)’ পুরস্কার লুফে নিয়েছেন জয়া।

অতনু ঘোষের ‘রবিবার’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। অন্যদিকে, শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া। সেখানে তিনি একজন স্পিচ থেরাপিস্ট এর চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পী ক্যাটাগরিতে পুরস্কার জেতেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সংশ্লিষ্ট খবর

Back to top button