Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলাঢালিউডবিনোদন

যুক্তরাষ্ট্রে টিকা নিলেন নওশীন

উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী এক সময়ের ব্যস্ত তারকা নওশীন স্বামী অভিনেতা আদনান ফারুক হিল্লোল ও সন্তান নিয়ে বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানকারই বাসিন্দা এখন তারা।

আমেরিকাবাসী হিসেবে নিয়মিতই ভোগ করেন উন্নত বিশ্বের নাগরিকদের সুবিধা। করোনার টিকা গ্রহণেও থাকলেন এগিয়ে। সম্প্রতি করোনার টিকা নিয়েছেন তিনি। জানালেন সেই অনুভূতি।

বিষয়টি নওশীন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। তিনি টিকা গ্রহণের কার্ডের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।’ প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

Capture

এদিকে পোস্ট করা ছবির কার্ড থেকে জানা যায়, ৫ জানুয়ারি ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নিয়েছেন নওশিন। আরও একটি ডোজ তাকে নিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button