
নেটদুনিয়া এক নতুন আন্দোলন চলছে। এর নাম বডি পজিটিভিটি মুভমেন্ট। এতে অংশ নিয়ে নগ্ন হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন মারাঠি সিনেমার চেনা মুখ অভিনেত্রী বনিতা খারাত।
নতুন বছরের একটি ক্যালেন্ডার শুটের জন্য ক্যামেরার সামনে নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন তিনি। সেই ছবিটিই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন। ছবিতে বনিতার গোপনাঙ্গ শুধুমাত্র একটি ঘুড়ি দিয়ে ঢাকা। আর ক্যাপশনে লিখেছেন, ‘নিজের প্রতিভা, প্যাশন, আত্মবিশ্বাস এবং নিজের শরীর নিয়ে আমি গর্বিত। কারণ এটাই আমি।’

শরীর নিয়ে প্রথাগত সামাজিক সংস্কার এবং তথাকথিত সৌন্দর্যের সংজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে ‘বডি পজিটিভিটি’ নিয়ে বার্তা দিতে চেয়েছেন বনিতা। পাশাপাশি নিজের শরীরকে নিজের মতো করে ভালবাসতে শিখিয়েছেন বনিতা।



