Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

অকালে চলে গেলেন অভিনেত্রী আশা

সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এই অভিনেত্রীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আশা ইডেন কলেজে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী ছিলেন। থাকতেন রূপনগরে। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিশুশিল্পী ছিলেন। একক নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ তিনি রুমান রুনি পরিচালিত ‘দ্য রিভেঞ্জ’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন।

আশার মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা আনিসুর রহমান মিলন ফেসবুকে লেখেন, ‘আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিল ১ ও ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামের এই মেয়েটি অভিনয় করেছেন, তার মানে দুদিন আগেই কাজ করেছি একসাথে।

537690b3 74f6 418f 90c9 39203b89425a large16x9 Trump Leak 91

এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে গেলেন, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশার আত্মার মাগফেরাত কামনা করছি’।

সংশ্লিষ্ট খবর

Back to top button