Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বাহুবলীর সেটে রোশান-রিয়েলী

তরুণ নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমার ‘বেবি বিউটিফুল’ গানটি চিত্রায়িত হয়েছে ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির বাহুবলীর সেটে।

শোবিজ তারকাদের মেকআপের আড়ালে লুকিয়ে থাকা গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মেকআপ’ সিনেমা। চলতি সপ্তাহে ‘বেবি বিউটিফুল’ শিরোনামের নতুন একটি গান মুক্তি পায় ইউটিউবে। কলকাতার জনপ্রিয় সংগীত পরিচালক স্যাভির কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের সংগীত শিল্পী জয়তিকা তাংরি।

এ প্রজন্মের অন্যতম চিত্রনায়ক রোশান ও নবাগত রিয়েলী খান অভিনীত মেকআপ সিনেমার এই গানটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে।

সিনেমাতে অভিনয় করেছেন রোশান ও নবাগত রিয়েলী খান। এছাড়াও আরো অভিনয় করছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, কাজী উজ্জ্বল, কলকাতার পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button