Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনটলিউড

ক্ষোভের মুখে সরানো হলো ‌‘কমান্ডো’র টিজার

সমালোচনা ও ক্ষোভের মুখে সরিয়ে নেওয়া হলো কলকাতার দেব অভিনীত বাংলাদেশি ছবি ‘কমান্ডো’র টিজার। ‘কমান্ডো’র প্রথম টিজার প্রকাশের পরপরই অনেকে সিনেমাটিকে ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রয়াস বলে মনে করছেন।

গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ইউটিউব চ্যানেল ‘দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স’-এ ছবির টিজারটি মুক্তি দেয়া হয়েছিল। পরে ইসলাম অবমাননার অভিযোগে (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এটি সরিয়ে নেয়া হয়। শিগগিরই নতুন টিজার প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

জানা যায়, ফেসবুকে জনপ্রিয় এক ব্যক্তি টিজার থেকে সিনেমার স্ক্রিনশট নিয়েও পোস্ট দেন। তিনি ‘কালেমা’র ব্যবহারকে জঙ্গিবাদের সিম্বল হিসেবে দেখানো হয়েছে বলে মন্তব্য করেন। এরপর এমন অনেকের ক্ষোভে মুখর হয়ে উঠে ফেসবুক। তাই বাধ্য হয়ে তিন দিনের মাথায় টিজারটি সরিয়ে নিলো কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button