Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বিজ্ঞাপনে চিত্রনায়ক সাইমন

প্রায় এক দশকের অভিনয় জীবনে প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে চলেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এতে তার সহকর্মী পূর্ণিমা বৃষ্টি। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে কাজটি করেছেন তারা।

বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যাবে, বর ও কনে সাইমন-পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এ জন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি- এরকম গল্পেই বিজ্ঞাপনটি তৈরি।

সাইমন জানান, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করেছি। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। কাজটিও অসাধারণ হয়েছে। পুরোটা সময় উৎসবের আমেজ কাজ করেছে। দারুণ অভিজ্ঞতা।’ বিজ্ঞাপনচিত্রটি পরিচালনায় ছিলেন এস আরিফিন অলিভ।

সংশ্লিষ্ট খবর

Back to top button