Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনবলিউড

হাসপাতালে রজনীকান্ত

সম্প্রতি একটি সিনেমায় শুটিং করার সময় চারজন ক্রু করোনা আক্রান্ত হওয়ার পর এবার অসুস্থ হয়ে পড়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। তাকে হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল কতৃপক্ষ জানায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হায়দ্রাবাদে গত ১০ দিন তিনি একটি সিনেমার শুটিং করছিলেন। শুটিং সেটের কয়েকজন সদস্যের ইতোমধ্যে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তবে ২২ ডিসেম্বর ওই করোনা টেস্টে রজনীকান্তের কোভিড নেগেটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন।

করোনার কোনও উপসর্গ দেখা না দিলেও অভিনেতার শরীরে রক্তচাপ গুরুতর পর্যায়ে হেরফের হতে থাকে। তাই আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তচাপের সমস্যা ছাড়া তার বাকি সব স্থিতিশীল আছে।

‘অন্নাঠি’ সিনেমার শুটিং সেটের চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রজনীকান্তের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button