Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনটলিউড

সৃজিতের নির্দেশনায় বাঁধন

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী হিসেবে নির্মাতার প্রথম পছন্দ ছিল জয়া আহসান। এরপর নাম এসেছে পরীমনিরও। তবে এবার জানা গেলো এতে অভিনয় করছেন লাক্সসুন্দরী আজমেরী হক বাঁধন।

মোহাম্মদ নাজিম উদ্দিনের বেস্টসেলার থ্রিলার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে ওয়েব সিরিজ করছেন কলকাতার সৃজিত মুখার্জি।

জানা যায়, পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এর শুটিং। যেখানে অন্যতম চরিত্রে হাজির হচ্ছেন কলকাতার গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত। চলতি বছরের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল, নাজিম উদ্দিনের এই আলোচিত উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। যা প্রযোজনা করবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’।

সংশ্লিষ্ট খবর

Back to top button