Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘অলাতচক্র’

প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’ অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছেন, হাবিবুর রহমান হাবিব। ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড।

সোমবার ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়, প্রদর্শন শেষে বোর্ড সদস্যরা ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

পরিচালক হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, ছাড়পত্র হাতে পাওয়ার পর ছবিটি মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ বছর মুক্তি দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। ২০১৭-১৮ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘অলাতচক্র’।

মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ছবির গল্প। এতে তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল ও আজাদ আবুল কালাম। নির্মাতা বলছেন এটি বাংলাদেশের প্রথম থ্রিমাত্রিক ছবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button