Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

এবার পাহাড়ি জনপদে চলচ্চিত্র আসর

লেটস সিনেমা- স্লোগান নিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক তারুণ্য চলচ্চিত্র উৎসব বা গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ। এটি আয়োজন করছে জয় বাংলা ইয়ুথ পুরস্কারপ্রাপ্ত দেশের একমাত্র চলচ্চিত্র সংসদ- সিনেমা বাংলাদেশ। উৎসবটি চলবে ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে দেশ-বিদেশের ৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বিশ্ব চলচ্চিত্রের তরুণ নির্মাতাদের এই আসর বসবে শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে।লক্ষ্মীপুর, রংপুর ও ময়মনসিংহের পর এটি তাদের চতুর্থ আসর। এর উদ্বোধন করবেন সিনেমা বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাট্যজন রামেন্দ্র মজুমদার।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে ১০১ দেশের তরুণদের নির্মিত প্রায় ১৪০০ চলচ্চিত্র। এদের মধ্যে থেকে ২৮ ডিসেম্বর সমাপনী দিনে বিচারকের রায়ে পুরস্কারপ্রাপ্ত সেরা সাতটি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। উৎসবটি থাকছে সবার জন্য উন্মুক্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button