Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

দেশের প্রথম ইংরেজি চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ

মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর

দেশে প্রথমবারের মতো নির্মিত হলো ইংরেজি ভাষায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য গ্রেভ’। ১৭ ডিসেম্বর সন্ধ্যায় প্রায় সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেলারটি প্রকাশ হয়েছে অন্তর্জালে। ছবিটি এরমধ্যে ছাড়পত্র পেয়েছে। মুক্তি পাচ্ছে ২৫ ডিসেম্বর।

সরকারি অনুদান পাওয়া গাজী রাকায়েত পরিচালিত ও অভিনীত এই ছবিটিতে উঠে এসেছে ছবিটির গল্প ভাবনা। জানা গেছে, এটি ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাতেও নির্মাণ করা হয়েছে। বাংলার যার নাম ‘গোর’।

এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা গাজী রাকায়েত নিজেই। সঙ্গে আছেন মৌসুমী হামিদ। ইমপ্রেস টেলিফিল্মের সহ-প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা, ওমর ফারুক প্রমুখ।

ছবির শুটিং হয়েছে দোহারের শাইনপুকুর গ্রামে। সেখানে ঘন জঙ্গল ছিল। সাপের বসবাস ছিল স্থানটিতে। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে বাড়ি নির্মাণ করা হয়। শুধু বাড়িই না, রীতিমতো গৃহস্থের বাড়ি; যেখানে লাউয়ের মাচা, মুরগি পালন, গরু–ছাগল সবই ছিল। এভাবেই শুটিং হয়েছে চলচ্চিত্র দুটির।

সংশ্লিষ্ট খবর

Back to top button