Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঢালিউড

গুরুতর অসুস্থ অভিনেতা আবদুল কাদের

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের। চেন্নাইয়ের খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসা চলছে তার। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

চেন্নাই থেকে তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ আবদুল কাদের। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল পাননি তারা। বাধ্য হয়ে দেশের বাইরে গেছেন। সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাদের।

জাহিদা ইসলাম জেমির ভাষায়, চেন্নাইয়ে বেশ কিছু পরীক্ষা করানোর পর ডাক্তার বলেছেন, উনার (আবদুল কাদের) প্যানক্রিসের ক্যানসার জটিল রূপ ধারণ করেছে। তারপরই গতকাল (১৫ ডিসেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে এ অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার নাতনি সিমরিন লুবাবা। তিনি লিখেন, আমার দাদা অভিনেতা আবদুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন আছে। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button