Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

অতিরিক্ত মদপানে বলিউড অভিনেত্রীর মৃত্যু

অতিরিক্ত মদপানের ফলে বেসামাল হয়ে পড়ে পড়েন বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়। আর এ কারণেই মৃত্যু হয় তার। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পুলিশ আরিয়ার ঘর থেকে ওয়াইনের বোতল ও পানমশলার প্যাকেট উদ্ধার করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে, এমনকি তার সঙ্গে ভদকা এই তিনটি একসঙ্গে মিলিয়ে মদ পান করতেন আরিয়া। মৃত্যুর দিনের রাতে ডিনারের পর মদপান করে বেসামাল হয়ে পড়ে যান তিনি। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তার ঘর থেকে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থেকে জানা গেছে হেপাটিইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন তিনি। এছাড়া কিডনির সমস্যাও ভুগছিলেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

‘লাভ সেক্স অর ধোঁকা’-র অভিনেত্রী আরিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন কি-না সেই বিষয়টিও দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button