Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

মানসিক ধর্ষণের শিকার কঙ্গনা

কৃষক আন্দোলন নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড। যা নিয়ে ইতিমধ্যেই দিলজিৎ-এর সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু হয়েছে।

এদিকে, দিলজিৎ ভক্তরা তাকে মানসিকভাবে ধর্ষণ করছেন বলেও অভিযোগ করেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে দিলজিৎ-এর ভক্তরা যেভাবে তাকে আক্রমণ করছেন, তাতে মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে। বলিউড কুইনের এক টুইটে এমন মন্তব্য প্রকাশ পেয়েছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় কঙ্গনার বিভিন্ন মিম। দিলজিৎ ভক্তরাই ওই ধরনের মিম শেয়ার করতে শুরু করেন। যার বিরুদ্ধে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন কঙ্গনা।

সানি দেওল, কঙ্গনা রানাউতরা যখন কৃষক আন্দোলন নিয়ে সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছেন, সেই সময় দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়াংকা চোপড়ারা উলটো সুর গাইতে শুরু করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button