Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

‘আলাদিন’ এবার বাংলাদেশে

আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত টিভি সিরিয়াল ‘আলাদিন’ এবার আসছে মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ১ ডিসেম্বর থেকে প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে সিরিয়ালটি।

সিরিজটির গল্প সংক্ষেপ এমন, বাগদাদের এক দরিদ্র পরিবারের ছেলে আলাদিন। চোর হলেও দয়ালু, মজার এবং সাহসী ছেলে হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। তার সবচাইতে বড় স্বপ্ন হলো, বাগদাদের রাজকন্যা ইয়াসমিনের সঙ্গে দেখা করা। ছোটবেলায় প্রথম দেখাতেই রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিলো সে।

দৈবক্রমে তার হাতে এসে পড়ে এক আশ্চর্য প্রদীপ, যাতে ঘষা লাগার পর এক দৈত্য বেরিয়ে আসে। আলাদিন ও তার প্রদীপদৈত্যের অনেক ক্ষমতা। প্রভু আলাদিন যা চায় তা করে সে। তবে কি এই জাদুর প্রদীপের মাধ্যমে আলাদিন পেয়ে যাবে রাজকন্যাকে? এই প্রদীপের ক্ষমতা দিয়ে কিভাবে সে শত্রুদের মোকাবেলা করে, শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়- এমন অনেক প্রশ্নের জবাব মিলবে টিভি সিরিয়াল ‘আলাদিন’-এ।

‘আলাদিন’ ভারতের সনি সাব চ্যানেলে প্রচার হওয়া তুমুল জনপ্রিয় দীর্ঘ সিরিজ। হিন্দি ছাড়াও ভারতের তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় ডাবিং হয়েছে সিরিজটি। এর বাইরে শ্রীলংকা, ফিলিপাইন, তুরস্কতেও এই সিরিজ প্রচার হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button