Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

প্রেমিকাকেই বিয়ে করছেন অনির্বাণ

এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হাজার তরুণীর মনের মানুষ, ‘এলিজেবল ব্যাচেলর’ নামে পরিচিত কলকাতার তুমুল জনপ্রিয় তারকা অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ শুধু অভিনয়েই মুগ্ধতা ছড়াননি পাশাপাশি তার সাবলীল বাচনভঙ্গি ও নমনীয় কথার ধরন কেড়েছে শত ভক্তের মন।

তবে অনির্বাণের বিয়ের থেকেও বেশি আলোচনায় রয়েছেন তার পাত্রী। আর কে এই পাত্রী তা জানার জন্য হুমড়ি খেয়ে পড়েছে তার ভক্তকুল। পাত্রী তার ১২ বছরের বান্ধবী মধুরিমা গোস্বামী। নাটকের সূত্রেই আলাপের শুরু হয়েছিল তাদের।

লাইট ক্যামেরার সামনে থাকা চকচকে কেউ নন মধুরিমা। তিনি পুরোই থিয়েটারের মানুষ। তার জগত অনির্বাণের থেকে ভিন্ন হলেও শুরু হয়েছিল দুজনের একই সঙ্গেই। মূকাভিনয় নিয়ে অনেক পড়াশোনা রয়েছে মধুরিমার। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। তার বাবা পদ্মশ্রীখ‌্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) তারা গাঁটছড়া বাঁধবেন বলে শোনা যাচ্ছে, তবে তা অন্যদের মত সাতপাকে ঘুরে নয়। অনির্বাণ রেজিস্ট্রেশন করে আইনি বিয়ে সারবেন বলে জানা গেছে। সংস্কৃতি জগতের এই দুই মানুষের চারহাত এক হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

সংশ্লিষ্ট খবর

Back to top button