Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

এবার এক সিনেমায় তিন খান

জানা গেছে, এক সিনেমায় অভিনয় করতে চলছেন বলিউডের তিন খান। আমির খানের ‘লাল সিং চাড্ডার’ সিনেমায় শাহরুখ খানের পর সিনেমাটিতে যুক্ত হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান।

এর আগে জানা গিয়েছিল, বলিউডের কিং খান শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে বলিউড ভাইজান সালমান খানের। এরপর খবর, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং সারতে দুবাই থেকে উড়ে এসেছেন বলিউড বাদশাহ। এছাড়াও বলিউডে জোর গুঞ্জন, সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে।

ভারতীয় গণমাধ্যম মুম্বাই মিররের খবর বলছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে শাহরুখ খান অভিনয় করেছেন তাঁর আলোচিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমার ‘রাজ’ চরিত্রে। যার শুটিং এরই মধ্যে শেষ করেছেন কিং খান। আর এই সিনেমায় নাকি সালমান খানকে দেখা যাবে তাঁর আলোচিত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমার ‘প্রেম’ চরিত্রে।

গত বছর নিজের জন্মদিনে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ঘোষণা দেন আমির খান। এটি হলিউড ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিশিয়াল রিমেক। সিনেমাটি আমির খান প্রডাকশনস ও ভায়াকম ১৮ মোশন পিকচার্স প্রযোজনা করছে।

আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। সব ঠিক থাকলে ২০২১ সালের বড়দিনে মুক্তি পেতে পারে সিনেমাটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button