Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ফিজিওকে বিয়ে করলেন প্রভুদেবা

গুঞ্জন উঠেছে নিজের ফিজিও থেরাপিস্টকে বিয়ে করলেন প্রভুদেবা। বিয়ের বয়স দুই মাস হলেও বিষয়টি নিয়ে একেবারেই মুখ খুলছেন না বলিউডের নাচের এই প্রভু।

ভারতীয় জাতীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভুদেবা। চিকিৎসকদের পরামর্শে বেশ কয়েক মাস আগে এক ফিজিওথেরাপিস্টের কাছে যেতে শুরু করেন তিনি। অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তাই দেরি না করে করোনাকে তোয়াক্কা না করেই সেপ্টেম্বরে বিয়ে সেরে ফেলেন তারা।

মুম্বাইয়ে প্রভুদেবার বাড়ি ‘গ্রিন একর্স’-এ বিয়ের ঘরোয়া আনুষ্ঠানিকতা হয়। যেখানে ইন্ডাস্ট্রির তেমন কেউ আমন্ত্রিত ছিলেন না বলে জানা যায়। মুম্বাই শহরে বিয়ে হলেও নবদম্পতি এখন চেন্নাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।

১৯৯৫ সালে রামলতার সঙ্গে বিয়ে হয়প্র ভুদেবার। সেই সংসারে তিন সন্তান। ২০০৮ সালে প্রভুদেবার বড় ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায়। ছেলের মৃত্যুর পরই স্বামী-স্ত্রীর সম্পর্কে চিড় ধরে, ২০১১ সাল নাগাদ তাদের বিচ্ছেদ হয়। মাঝে ২০১০ সালে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়ান প্রভুদেবা।

সংশ্লিষ্ট খবর

Back to top button