Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

ফাঁকা এফডিসিতে দিনভর ‘চিল’ করলেন শাকিব খান

করোনার কারণে প্রায় ফাঁকা পড়ে আছে ঢাকাই সিনেমার সবচেয়ে জমজমাট স্থান বিএফডিসি। তবে বুধবার (১৮ নভেম্বর) বিএফডিসির পাঁচ নম্বর ফ্লোরে দেখা গেল ভিন্ন দৃশ্য।

খোঁজ নিয়ে জানা গেল ‘নবাব এলএলবি’ সিনেমার ‘চিল করব চিল’ শিরোনামে একটি পার্টি সংয়ে নাচছেন শাকিব খান। আর তাঁর সঙ্গে কোমর দোলাচ্ছেন নৃত্যশিল্পী হৃদি শেখ।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই।

এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক অনন্য মামুন জানান, ‘দু-একদিনের মধ্যে আমরা সিনেমাটির মুক্তির তারিখ জানাব আর বাকী গানের শুট করতে আমরা মালদ্বীপ যাচ্ছি খুব দ্রুতই।’ ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির।

সংশ্লিষ্ট খবর

Back to top button