
বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচারের বিষয়টিকে শীগগিরি নিয়মনীতি ও করের আওতায় আনার কথা জানিয়েছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এ কথা জানান তথ্যমন্ত্রী। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম বা ইন্টারনেটের মাধ্যমে অডিও-ভিডিওসহ নানা কন্টেন্ট প্রচার বাড়ছে বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে এ ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনোদন থেকে শুরু করে নানা কন্টেন্ট স্ট্রিমিং হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে তবে এ নিয়ে নানা বিতর্ক সৃস্টি হয়েছে এবং এক্ষেত্রে সরকার ঠিকভাবে ট্যাক্স পাচ্ছে না।
সামাজিক,সাংস্কৃতিক মূল্যবোধ,রাষ্ট্রীয় নিরাপত্তা,আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম পরিচালকরা দায়িত্ববোধের সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী।



