Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত হলেন প্রিয়াঙ্কা

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের নতুন অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হলে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সোমবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।

টুইটে প্রিয়াঙ্কা লেখেন, ‘ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসাডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। আগামী যতদিন আমি লন্ডনে থেকে কাজ করব, ততদিন আমি এই পদ সামলাব।

এই টুইটের সঙ্গেই প্রিয়ঙ্কা ফ্যাশন নিয়ে নিজের মতামত প্রকাশ করে ছোট একটি নোট পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফ্যাশন আধুনিক সংস্কৃতির হৃদস্পন্দন। ফ্যাশন বিভিন্ন মানুষ এবং সংস্কৃতিকে কাছাকাছি আনার একটি শক্তিশালী মাধ্যম। ফ্যাশন ইন্ডাস্ট্রির এই অসাধারণ ঐক্য এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছি’।

বরাবর প্রিয়ঙ্কা বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন। ২০১৬ সালে তাঁকে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসাবে মনোনীত করা হয়। এ বার ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের সঙ্গে শুরু হবে তাঁর নতুন যাত্রা।

সংশ্লিষ্ট খবর

Back to top button