Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

স্বপ্নে দেখা গল্পে শ্রীলেখা

পরকীয়ায় মজেছেন শ্রীলেখা মিত্র! সেটা আবার জেনেও ফেললেন তার স্বামী। ভুলটা বুঝতে পারলেন। তাই ফিরে এলেন স্বামীর কাছেই। যদিও এটি কোন বাস্তব ঘটনা নয়। একটি স্বপ্নের গল্প মাত্র।

এমনই একটি স্বপ্নের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ ছবি বানালেন নির্মাতা অংশুমান বন্দ্যোপাধ্যায়। নাম- ‘১২ সেকেন্ড’। যেখানে আবারও শ্রীলেখা ও শিলাজিৎকে জুটি বাঁধতে দেখা গিয়েছে।

নির্মাতা সুত্রে জানা গেছে, ওই শর্টফিল্মের প্রেক্ষাপটই একটি স্বপ্ন। সামান্য সময়ের মধ্যে শিলাজিৎ জানতে পারেন তার স্ত্রী সৃজিতার মন মজেছে পরকীয়ায়। তিনি অন্য পুরুষে আসক্ত। স্ত্রী সৃজিতার চরিত্রেই দেখা গিয়েছে শ্রীলেখাকে।

ছেলে আবার মাদকাসক্ত। কোকেন ছাড়া তার চলে না। মেয়ে একটি সম্পর্কে জড়িয়েছে। তার ভালবাসার মানুষের সঙ্গে বয়সের ব্যবধান অনেক। পাশাপাশি মেয়ের মনের মানুষ আবার বিবাহিত। সব মিলিয়ে যেন জীবনে ‘ঝড়’ বয়ে যায় শিলাজিতের।

তবে সেই ‘ঝড়’ তছনছ করতে পারেনি কিছুই। কারণ, যা ঘটেছে তা পুরোটাই স্বপ্ন ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button