Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অপূর্ব

টানা নয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। বুধবার দুপুরের পর বাসায় ফিরেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে অপূর্ব তাঁর ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন বাসার পথে। ভালোবাসা, সহযোগিতা ও দোয়ার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

নভেম্বরের প্রথম সপ্তাহে কাঁপুনিসহ জ্বর আসে অপূর্বর। তিন দিনের জ্বরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিৎসকের পরামর্শে তাঁর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। ফল হাতে পেলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। এরপর শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ৩ নভেম্বর তাঁকে রাজধানী ঢাকার শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

করোনায় আক্রান্ত অপূর্বকে হাসপাতালে ভর্তির পর রক্তের কয়েকটি পরীক্ষা করানো হয়। রক্ত পরীক্ষার প্রতিবেদন সন্তোষজনক না হওয়ায় শুরুতে এই অভিনয়শিল্পীকে নিয়ে চিন্তা বাড়ে সবার। এর মধ্যে কোনো খাবার খেতে পারছিলেন না। খেলেও বমি হয়ে যাচ্ছিল।

শারীরিকভাবেও খুবই দুর্বল ছিলেন। শারীরিক অবস্থার কখনো উন্নতি, কখনো অবনতি, এভাবেই চলছিল। এরপর চিকিৎসকের পরামর্শে বুকের সিটি স্ক্যান শেষে তাঁকে এক ব্যাগ প্লাজমা দেওয়া হয়।

এর আগে একটি শুটিংস্পটে দুজন কুশলী করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে ছিলেন অপূর্বসহ ওই ইউনিটের সবাই। পরে দুবার করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল নিয়ে শুটিংয়ে ফিরেছিলেন অপূর্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button