
২০১৬ সালে ‘রক্ত’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আবির্ভাব চিত্রনায়ক জিয়াউল রোশানের। এরপর পরিচালকদের অন্যতম আস্থায় পরিণত হয়েছেন এই শিল্পী। কাজ করে চলেছেন একের পর এক ছবিতে।
আর সে কারণেই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি চলচ্চিত্রের ঝলক নিয়ে হাজির হয়েছেন রোশান। ছবিগুলো হলো ‘মেকআপ’ ও ‘সাইকো’। ছবি দুটিই পরিচালনা করেছেন অনন্য মামুন। আর প্রযোজনায় আছে সেলিব্রেটি প্রোডাকশন।
অন্যদিকে, প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল এসেছে ‘মেকআপ’-এর ট্রেলার ও ‘সাইকো’র প্রথম গানের টিজার। গানটির শিরোনাম ‘তোর জন্য কত মায়া রে’। এতে হাজির হয়েছেন সিনেমার জুটি চিত্রনায়িকা পূজা চেরী ও চিত্রনায়ক রোশান।
এতে এভারেস্ট পর্বতের নিচে ও আশপাশের লোকেশনে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে শুট করেছিলেন তারা। গানটি যৌথভাবে লিখেছেন কবির বকুল ও অনন্য মামুন। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।



