Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

থ্রিলার গল্প নিয়ে চঞ্চলের ‘ডার্করুম’

গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘ডার্করুম’ এ নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এতে চঞ্চলের সঙ্গে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী তারিন জাহান ও লাক্স তারকা আজমেরী হক বাঁধন।

নির্মাতা গোলাম সোহরাব দোদুল জানিয়েছেন, বেশকিছু দিন আগে ওয়েব ফিল্মটির শুটিং শেষ করেছেন। প্যারাসাইকোলজি থ্রিলার গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। বেশ দারুণ অভিনয় করেছেন চঞ্চল, তারিন ও বাঁধন। তিনি প্রত্যাশা করছেন দর্শক এটি উপভোগ করবেন।

এ সিনেমায় ভিন্ন ভিন্ন চারটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চমক ও নতুনত্ব থাকবে তারিন-বাঁধনের চরিত্রগুলোতেও। খুব শিগগিরই ছবিটির ট্রেলার প্রকাশ হবে। আসছে ডিসেম্বরে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘সিনেম্যাটিক’ অ্যাপে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button