Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

প্রথমবারের মতো জুটি বাঁধলেন শাহেদ ও আইরিন

প্রথমবারের মতো সিনেমায় জুটি বাঁধলেন শাহেদ শরীফ খান ও আইরিন সুলতানা। ‘ব্ল্যাক লাইট’ নামের এই সিনেমা নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজুল রিজু।

এতে আরও অভিনয় করছেন যাহের আলভী, রাহা তানহা খান, আবু হেনা রনি, মেহেদী আকাশ, আফরিনা আজাদসহ অনেকে। ২৫ অক্টোবর থেকে কক্সবাজার হয়ে টেকনাফের বিভিন্ন স্থানে প্রথম লটের শুটিং শেষ হয়েছে।

নির্মাতা রিয়াজুল রিজু বলেন, নির্মাণে তার সরাসরি ওস্তাদ শাহেদ শরীফ খান। তার সহকারী হিসেবেই রিজুর মিডিয়াজীবন শুরু। তাকে নিয়ে প্রথম কাজ করছেন, ফলে এটি তার জন্য বিশেষ।

রিজু জানান, চলচ্চিত্রটি রুচিশীল দর্শকদের জন্য নির্মাণ করছেন তিনি। যার মাধ্যমে নতুন এক বাংলাদেশের ছবি তুলে আনবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button