Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

করোনায় আক্রান্ত অপূর্ব আইসিইউতে

করোনা পজিটিভ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। খবরটি নিশ্চিত করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। গেলো সপ্তাহে অপূর্ব শেষ অংশ নেন সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে।

আরিয়ান জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

আরিয়ান বলেন, ‌‘এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button