Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

‘প্রীতিলতা’র শুটিং শুরু

রোববার থেকে শুটিং শুরু হয়েছে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতি দানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার বিপরীতে আছেন অভিনেতা আবু হুরায়রা তানভীর। প্রথম দিনের শুটিংয়ে তারা দু’জন ছাড়াও অংশ নেন মামুন বিশ্বাস, মুকুল সিরাজ, রিপা, আর এ রাহুল প্রমুখ।

ইউফরসির ব্যানারে নির্মিত এ সিনেমার কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ। ‘প্রীতিলতা’র জন্য গান গেয়েছেন কবির সুমন।

প্রসঙ্গত, ১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর মাস্টারদা’র নির্দেশ পেয়ে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে প্রীতিলতা পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন।

অভিযান শেষে ফেরার সময় তার গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button