Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

তোপের মুখে ‘লক্ষ্মী বোম্ব’র নাম পরিবর্তন

বলিউডের জনপ্রিয় ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমারের এক সিনেমার নাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যার ফলে তোপের মুখে পড়েছেন নির্মাতারা। অবশেষে পরিবর্তন করা হয়েছে সেই ছবির নাম।

সিনেমাটির নাম শুরুতেই দেওয়া হয়েছিল ‘লক্ষ্মী বোম্ব’। কিন্তু সিনেমার এই নাম নিয়ে ভারতীয় কট্টরপন্থী সংগঠন রাজপুত করনি সেন প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, এতে হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করা হয়েছে। নির্মাতারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সিনেমার নামে ‘লক্ষ্মী’ ব্যবহার করে দেবীকে অসম্মান করেছেন। এ বিষয়ে একটি আইনি নোটিশও পাঠানো হয়।

এমন তোপের মুখে সিনেমাটির নাম থেকে ‘বোম্ব’ শব্দটি বাদ দিয়ে শুধু ‘লক্ষ্মী’ দেওয়া হয়েছে। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই তথ্য জানিয়েছেন।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘কাঞ্চানা’ সিনেমার হিন্দি রিমেক ‘লক্ষ্মী’। আগামী ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে সিনেমটি মুক্তি পাবে। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি।

সংশ্লিষ্ট খবর

Back to top button