Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

‘ফরাসি পণ্য বর্জন’ আন্দোলনে ফারিয়া

চলমান ‘ফরাসি পণ্য বর্জন’ আন্দোলনে সামিল হয়েছেন নুসরাত ফারিয়া। শনিবার (৩১ অক্টোবর) তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, তার ব্যবহৃত ফ্রান্সের দামি ব্র্যান্ডের কারটিয়ের ঘড়িটি ফেলে দিয়েছেন। জুড়ে দিয়েছেন #Boycott_French_Products।

ফারিয়ার এমন ঘোষণায়, মিডিয়ায় বইছে বিস্ময়ের বাতাস। অনেকেই বলছেন, পণ্য যে দেশেরই হোক, নিজের টাকায় কিনলে সেটি নিজেরই হয়ে যায়। ফলে কেনা পণ্য ফেলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়। আবার কেউ কেউ মজা করেই খোঁজ নিচ্ছেন, ১২ থেকে ২০ লাখ টাকা দামের ঐ দামি ঘড়িটি ফারিয়া ঠিক কোথায় ফেলেছেন!

তবে নুসরাত ফারিয়া বলেন, ‘ঘড়ি আসলে ফেলে দেওয়ার বিষয়টি প্রতীকী প্রতিবাদ। ফেলে দেওয়া মানে আর ইউজ করবো না। যদি না চলমান বিতর্কের সুরাহা না হয়।’ নুসরাত ফারিয়া আরও বলেন, ‘শুধু ঘড়ি ব্যবহার না। ফ্রান্সের কোনও পণ্য আর কিনছি না।’

এদিকে নুসরাত ফারিয়া এখন ব্যস্ত সময় পার করছেন নুর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং ভারতের জি-ফাইভ প্রযোজিত ওয়েব চলচ্চিত্র ‘যদি… কিন্তু… তবুও…’ নিয়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button