Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
টলিউডবিনোদন

দিওয়ালিতে হিন্দি ভার্সানে ‘ড্রাকুলা স্যার’

এবারের দুর্গাপুজোর সময় দর্শকের সবচেয়ে পছন্দের ছবি এই ‘ড্রাকুলা স্যার’। এবার এই বাংলা ছবিটির হিন্দি ভার্সান মুক্তি পেতে চলেছে গোটা দেশজুড়ে।

দিওয়ালির সময় এই ছবি নিঃসন্দেহে গোটা দেশের দর্শকের মন জয় করবে বলেই আশাবাদী ছবির নির্মাতারা। বাংলায় গত ২১ অক্টোবর মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত এই ছবিটি। মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছে ছবিটি। এবার দেশবাসীর জন্য দিওয়ালির উপহার ছবিটির হিন্দি ভার্সান।

অল্টার ইগো, নিজেকে এবং ভালোবাসাকে খুঁজে পাওয়ার এক অদ্ভুত গল্প ‘ড্রাকুলা স্যার’ ছবিটি। পরিচালক হিসেবে দেবালয় ভট্টাচার্য বরাবর সাহসী। তাঁর ছবি ‘বিদায় ব্যোমকেশ’-এ আবিরকে এনেছিলেন বৃদ্ধ গোয়েন্দার চরিত্রে। এ বার আরও এক ধাপ এগিয়ে ভ্যাম্পায়ার নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত।

যদিও পরিচালক কোথায়ও এখনও এমন দাবি করেননি। প্রতীকী রক্তচোষার গল্পেই রয়েছে সহজ সাধারণ জীবনের এক গল্প। যা আপনাকে নিজেকে নতুন করে চিনতে বাধ্য করবে। অনির্বাণের মুখে ‘শেষের পরেও কী করে সব মনে রাখা যায়’ সংলাপটি শুনে সন্দেহ জাগে ছবিতে জন্মান্তর বা জাতিস্মরের বিষয় রয়েছে কিনা।

প্রযোজনা সংস্থা এসভিএফ-এর কো ফাউন্ডার ও ডিরেক্টর মহেন্দ্র সোনির কথায়, ‘দিওয়ালিটা আরও জমজমাট হয়ে উঠবে ড্রাকুলা স্যার হিন্দির মুক্তির মধ্যে দিয়ে। ১৩ নভেম্বর হিন্দিতে মুক্তি পাবে ছবিটি। এমনিতেই খুবই প্রশংসা পেয়েছে ছবিটি, এবার আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারবে ছবিটি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button