Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

পশ্চিমবঙ্গে বিয়ে করলেন অর্ণব

অনেকদিনের বান্ধবী কলকাতার রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। বুধবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে সুনিধির বাড়িতেই ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের রেজিস্ট্রি করা হয়।

গায়িকা সুনিধি নায়েক তার ফেসবুক প্রোফাইলে অর্ণবের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘দ্য লাইট অব মাই লাইফ’।

কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির এক ফেসবুক পোস্টে অর্ণব-সুনিধির ছবি পোস্ট করে লিখেন, ‘হারিয়ে গেছো। এই তো জরুরি খবর! কংগ্রাচুলেশন্স অর্ণব ও সুনিধি।’

অর্ণবের নববিবাহিতা স্ত্রী সুনিধি রবীন্দ্রসংগীত নিয়ে মাস্টার্স করছেন শান্তিনিকেতন থেকে। সামনেই তার পিএইচডি করার কথা রয়েছে তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button