Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

অপূর্ব-ফারিয়ার প্রথম ওয়েব ফিল্মের শুটিং শুরু

ওয়েবের জন্য দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারকা নির্মাতা শিহাব শাহীন। ‘যদি…কিন্তু…তবুও’ নামের এই আলোচিত প্রজেক্টের প্রধান দুই চরিত্রের জন্য গেল জানুয়ারিতে চুক্তিবদ্ধ হন জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ফারিয়া।

১০ মার্চ থেকে শুরুর হবে শুটিং শুরুর কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের ভয়ে  সেটি স্থগিত করা হয়। সেই স্থগিত করা হয়। টানা সাত মাস পর বুধবার সকাল থেকে শুরু হলো ছবিটির শুটিং।

শিহাব শাহীন বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আমরা শুরু করলাম। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ওয়েব ফিল্ম এটি। চেষ্টা করবো, সবাই মিলে ভালো কিছু করার। এর গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘এটি পুরোপুরি রোমান্টিক আর কমেডি ঘরানার সিনেমা।

জানা যায়, ১২০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা হবে এটি। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে, এমন নানা ধরনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। অপূর্ব-ফারিয়া ছাড়াও এতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানাসহ অনেকে।

এদিকে, ফারিয়া চলচ্চিত্রে নিয়মিত হলেও অপূর্ব তা নন। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে চলচ্চিত্রে আসেন অপূর্ব। এরপর তাকে আর এ ভুবনে পাওয়া যায়নি। ছোট পর্দাতেই ভীষণ ব্যস্ত সময় পার করছেন এই তারকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button