Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউডবিনোদন

মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার ভূমিকায় সুরিয়া

ভারতীয় সেনা ক্যাপ্টেন ছিলেন জি আর গোপিনাথ। সমরযুদ্ধে পারদর্শী এই কর্মকর্তা এরপর হঠাৎই অবসর নিয়ে নেন। প্রতিষ্ঠা করেন ভারতের অন্যতম এয়ারলাইন, এয়ার ডেকান। এই যোদ্ধাকে নিয়ে এবার তৈরি হচ্ছে তামিল ছবি।

আর সেখানে অভিনয় করছেন ইন্ডাস্ট্রির সুপারস্টার সুরিয়া। ছবির নাম ‌‘‌সুরারাই পোট্রু’। আগামী ১২ নভেম্বর চলচ্চিত্রটি অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি তামিল ভাষা ছাড়াও মালায়লাম, কন্নড় ও তেলেগুতে ডাব করা হবে। এতে সুরিয়াসহ আরও অভিনয় করেছেন অপর্ণা বালামুরালি ও মোহন বাবু।

ছবিটি প্রযোজনা করছে সুরিয়ার প্রযোজনা প্রতিষ্ঠান। এটি পরিচালনা করছে সুধা কোঙ্গারা। গত সোমবার (২৬ অক্টোবর) এর ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে। ইতোমধ্যে এর বলিউড স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক গুনেট মঙ্গা।

জানা যায়, ছবিটি নির্মিত হচ্ছে ২০১১ সালের সেরা বিক্রীত বই ‌‘সিম্পলি ফ্লাই: আ ডেকান ওডিসি’ থেকে। এটি নির্মাণের প্রথম আইডিয়া আসে গিরিশ কারনাডের কাছ থেকে। তিনিই গোপিনাথের কাছ থেকে জীবনকাহিনি শুনে বইটি লিখেছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button