Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

রাস্তায় জন্মদিনের কেক কাটলেন মাহি

কাছের মানুষদের সঙ্গে নিয়ে রাস্তার মাঝখানে জন্মদিনের কেক কাটলেন ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহি। আজ দর্শকনন্দিত এই নায়িকার ২৭তম জন্মদিন।

জন্মদিন নিয়ে মাহিয়া মাহি’র অদ্ভুত কিছু আচরণ ছিল চোখে পড়ার মতো। আর মাহি মানে সবসময়ই অন্যরকম কিছু। এবারও তেমনটাই হলো। বিশেষ এই দিনটিতে রাস্তায় কেক কেটে চমক দেখালেন ‘ভালোবাসার রঙ’খ্যাত এই নায়িকা।

এবার জন্মদিনের কেকটা রাস্তার মাঝখানে কাটতে দেখা গেলো নায়িকাকে। তাও আবার সংস্কার হতে যাওয়া মহাসড়কের মাঝখানে। আর কেক কাটার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করলেন নায়িকা।

ছবিতে দেখা যাচ্ছে, মাহি ও তার বন্ধুরা একটি ধুলা-ময়লাওয়ালা রাস্তায় নেমে পড়েছেন। শুধু তা-ই নয়, তাদের হাতে কেক। পলিথিনের চাকু নিয়ে মাহি নিজেও কেক কাটতে প্রস্তুত, কেক কাটছেন। ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা মাহি৷ জীবনের বিশেষ এই দিনটিতে ভক্ত, বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button