Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ঢালিউডবিনোদন

চুল কেটে বিপাকে বাপ্পি

চুল কেটে বিপাকে পড়েছেন বাপ্পি চৌধুরী। শেষ পর্যন্ত বাপ্পীকে বাদই পড়তে হলো ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা থেকে। বাপ্পির স্থানে পরিচালক পছন্দ করেছেন সাইমন সাদিককে।

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমার শুটিংয়ে আগামী ১৫ নভেম্বর অংশ নেবেন তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিচালক ঝন্টু বলেন, ‘বাপ্পিকে নিয়েছিলাম। সব ঠিক ছিলো।

কিন্তু বাপ্পি চুল কেটে ফেলায় সংকট তৈরি হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে ওর চুল বড় হবে না। এদিকে শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়ে গেছে, যে কারণে বাপ্পি নিজেই সরে গিয়েছে। সিনেমার জন্য এখন সাইমনকে নিয়েছি।’

এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করছেন মিষ্টি কথার জন্য আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পাওয়া ছোট্ট দীঘি। ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করেছিলেন দিঘি। তবে সময়ের সঙ্গে সেই ছোট দিঘি বড় হয়ে গেছেন। নায়িকা হিসেবে অভিনয় শুরু করতে যাচ্ছেন সিনেমায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button